‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান কমিশন। এদেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।

সিইসি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

 

Ads