হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

হরমুজ প্রণালিতে ৪টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস–আইআরজিসি। তাদের দাবি, তিনটি ট্যাংকার প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ পথে চলার সময় বিস্ফোরণের মুখে পড়ে, আরেকটি পূর্বাঞ্চলে মাইনে আঘাত পায়। খবর রয়টার্সের।

আইআরজিসির নৌবাহিনীর দাবি, ট্যাংকার তিনটি রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে প্রণালির দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই পথে মাইন পেতে রাখা হয়েছে বলে সতর্কও করেছিল তারা।

এদিকে, এর আগে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল তেহরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এছাড়া একটি মার্কিন সামরিক গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটি নিরাপদে অবতরণ করানোর দাবি করে আইআরজিসি। তবে তেহরানের এ দাবি নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

Ads