খুলনার রূপসা নদীর সিংহেরচর থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
খুলনার রূপসা নদীর সিংহেরচর থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার খুলনা রুপসা সিংহেরচরের আলম মেম্বারের চর থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ০২ নভেম্বর দুপুর ১টার দিকে রূপসা উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাটে মরদেহ দুটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের সহযোগিতায় দুটি লাশের মধ্যে একটি লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মেহেদি হাসান সোহাগ। প্রায় ৪০ বছর বয়সি এই সোহাগ জেলখানা ঘাটের একজন মাঝি ছিলেন। তবে অন্য আর একটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, স্থানীয় বাসিন্দারা সিংহেরচর এলাকায় নদীতে য় দুই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে লাশ দুটি ভেসে ওই এলাকায় এসেছে।

Ads