কুষ্টিয়া জেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য সুরক্ষায় কুষ্টিয়া জেলা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা আজ ৫ নভেম্বর ২০২৬ ইং বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার জনস্বাস্থ্য সুরক্ষা-সংক্রান্ত দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান উভয় সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন: পুলিশ সুপার,, সিভিল সার্জন, উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসারগণ,নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,জেলা শিক্ষা অফিসার এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভায় ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন দপ্তরের সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

ইপিআই কার্যক্রমে হাম-রুবেলা রোগ প্রতিরোধ কল্পে জেলা কো-অর্ডিনেশন সমন্বয় কমিটির সভায় টিকাদান কার্যক্রম সফল করতে বিভিন্ন দপ্তরের সমন্বয়, প্রচার-প্রচারণা এবং কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে আলোচনা করা হয়।

Ads