সবাইকে নিয়ে আমরা এ দেশকে সুন্দর করে সাজাতে চাই : এমপি মোশারফ হোসেন

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
সবাইকে নিয়ে আমরা এ দেশকে সুন্দর করে সাজাতে চাই : এমপি মোশারফ হোসেন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

পরে বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন শহীদ মুগ্ধ চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। আমরা সবাইকে সাথে নিয়ে এ দেশকে সুন্দর করে সাজাতে চাই। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ।

এ সময় বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াসিন আলী, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, আবু বক্কর সিদ্দিক এল আর, শাহ আল হেলাল, মাসুদ রানা মজিদ, হাসেম আলী, মশিউর রহমান মশি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads