রাজস্থলীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

মো, আজগর আলী খান, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
রাজস্থলীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউনের নামে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে রাঙ্গামাটির রাজস্থলীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজস্থলী উপজেলার বাস ষ্টেশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গাই এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। রাজস্থলীতে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি, ছাত্রদল যুবদল কৃষকদল, স্বেচ্ছা সেবক দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। রাজস্থলীর মাটিতে কোনো অপশক্তির নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে ছাত্রদল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Ads