আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে বাসাবাড়িতে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া, জ্বালাও-পোড়াও এর প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াসিন আলী, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল হাসান পলিন, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads