চিতলমারীতে আগাম শীতকালীন চাহিদা মত সার পেয়ে খুশি কৃষকরা: মজুদ ৮১৩ মেট্রিক টন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
চিতলমারীতে আগাম শীতকালীন চাহিদা মত সার পেয়ে খুশি কৃষকরা: মজুদ ৮১৩ মেট্রিক টন

চিতলমারীতে আমন ধান ও আগাম শীতকালিন সবজি চাষে চাহিদা মোতাবেক সার পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন।

আজ রোববার ১১ নভেম্বর উপজেলায় বিভিন্ন প্রকারের ৮১৩ মেট্রিক টন সার মজুদ রয়েছে। উপজেলা কৃষি দপ্তরের সুষ্ঠ ব্যবস্থাপনা ও তদারকির কারণে এমন সুফল মিলেছে বলে সবজি চাষিরা মনে করছেন। তাই তাঁরা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলা প্রায় ৩০ হাজার কৃষক পরিবার রয়েছে। এদের অধিকাংশই সবজি চাষের সাথে জড়িত। এখানে চলতি মৌসুমে ৩ হাজার ৬২ একর জমিতে আগাম শীতকালিন সবজি চাষ হয়েছে।

সেই চাষে সার প্রয়োগে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানাবিধ পরামর্শ দেওয়া হচ্ছে। যার ফলে সুষম সার প্রয়োগ ও ডিলার পর্যায়ে তদারকির কারণে এখানে এখন পর্যন্ত সারের কোন ঘাটতি পড়েনি।

উপরন্তু ১১ নভেম্বর পর্যন্ত এখানে ২৪০ মেট্রিক টন ইউরিয়া, ১৭৩ মেট্রিক টন টিএসপি, ২১০ মেট্রিক টন ডিএপি ও ১৯০ মেট্রিক টন এমওপি সার বিভিন্ন ডিলারের গুদামে মজুদ রয়েছে। আর সবজি ও আমন ধান চাষে চাহিদা মোতাবেক সার পেয়ে এ উপজেলার কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলার কীর্তনখালী গ্রামের কৃষক সুধাংশু মন্ডল, খড়মখালী গ্রামের ক্ষিতিষ রায় ও সমির মন্ডল বলেন, ‘আমাদের এই উপজেলায় আগাম শীতকালিন সবজি হিসেবে টমেটোসহ নানা রকম সবজি আবাদ করা হয়। ফসল অনুযায়ী সারের চাহিদা কখনও বাড়ে, আবার কখনো কমে।

এ বছর আমরা চাহিদা মতো সার পেয়ে খুব খুশি। অনেকেই মনে করে জমিতে বেশি সার দিলে ফসল ভালো হয়। কিন্তু এই ধারণাটি ভুল। জমির উর্বরতা, পরিবেশ ও আবাদি ফসলের ওপর নির্ভর করে জমিতে সার দিতে হয়। এই শিক্ষাটা কৃষি অফিসের লোকজন আমাদের দিয়েছেন।

হিজলা ইউনিয়নের সার ডিলার মাওলানা সোহেল শেখ এই প্রতিবেদক কে বলেন বলেন: উপজেলা কৃষি অফিসের লোকজন সব সময় এসে সারের খোঁজ-খবর নেন। তারা নিয়মিত তদারকি করছেন। সরকারি নির্দেশনা মেনে আমরা কৃষকদের সার দিচ্ছি।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ বলেন, ‘সার বিতরণে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পেয়ে থাকি।

ওইসব অভিযোগ আমলে নিয়েই মূলত সার বিতরণ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করি। সঠিক ভাবে ইউনিয়ন ও পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন।

Ads