আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি(নওগাঁ)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে প্রাকৃতিক ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের প্রত্যয় নিয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।

তাসনীম এগ্রো এন্ড ফুডসের স্বত্বাধিকারী মো. আশরাফুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ বছর ধরে সততা, বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রাখার প্রত্যয়ে কাজ করে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আনিসুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তাসনীম এগ্রো এন্ড ফুডস মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

 

Ads