তানোরের কামারগাঁ ইউপিতে কার্যক্রম নিষিদ্ধ আ”লীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
তানোরের কামারগাঁ ইউপিতে কার্যক্রম নিষিদ্ধ আ”লীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপিতে রাতের আধারে কার্যক্রম নিষিদ্ধ আ”লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুখোশ ও হেলমেট পরে মশাল হাতে ঝটিকা মিছিল করেছে। গত শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় এমিছিল করেন তারা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মিছিলের ভিডিওতে স্লোগান দেয়, বাংলাদেশ আ”লীগ নেতা মোদের শেখ মুজিব, শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে, ফারুক চৌধুরী ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ফারুক চৌধুরী ডাক দিয়েছে ঘরে বসে থাকার সময় নাই।
ভিডিওটি শেয়ার করেন Ramil Hassan Sweet) রামিল হাসান সুইট নামের ফেসবুক পেজ থেকে,, ধন্যবাদ কামারগাঁ, ক্যাপশনে ওই মশাল মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। রামিল হাসান সুইট উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এছাড়াও লুতফর নামের ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। লুতফর কামারগাঁ ইউনিয়ন ইউপি আ”লীগ নেতা, সে ইউপি পরিষদের মেম্বার, গত ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বাহিরে চলে যান। বর্তমানে সে এলাকায় রয়েছেন।

ইউপি বিএনপির একাংশের সম্পাদক ডায়মন্ড জানান, গত বুধবার ডকালের দিকে কামারগাঁ বাজার থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হল। সেটার রেশ কাটতে না কাটতেই শুক্রবার দিবাগত রাতে ইউপি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ”লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে মশাল মিছিল করা হল। আইন শৃঙ্খলা বাহিনী উদাসীন বলেই একের পর এক মশাল মিছিল ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হচ্ছে। অথচ বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের যে কোন প্রান্তে কোন ঘটনা ঘটা মাত্রই পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। কেউ বাড়িতে থাকতে পারেনি। আর এখন এসব করেও

দাপটে চলাফেরা করছে আ”লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওসি বলছে কামারগাঁ ইউপি এলাকায় মিছিল হয়নি, হয়েছে নিয়ামত পুর উপজেলায় বা তানোর নিয়ামতপুরের সীমান্ত এলাকায় জানতে চাইলে তিনি জানান, কামারগাঁ ইউপি এলাকায় মশাল মিছিল হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব কামারগাঁ ইউপি এলাকার বাসিন্দা শরীফ উদ্দীন মুন্সি জানান, আ”লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। আর ছাত্র লীগ নিষিদ্ধ সংগঠন। তারা একের পর এক মশাল মিছিল করে সাধারণ মানুষের মাঝে আতঙ সৃষ্টি করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রশ্ন বিদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর কিভাবে এউপজেলায় মিছিল করতে পারে।

অতীতে ফেডবুকে লিখাও যায় নি। কিন্তু তারা মশাল মিছিল, অফিস পুড়িয়ে দিচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বনকেশর ব্রীজ ঘাট স্কুলে জয় বাংলা স্লোগান দিয়ে স্কুলের গেটে তালা দিচ্ছে। এত সাহস কোথাও পায়। পুলিশ সক্রিয় ভুমিকা পালন করলে এসব করতে সাহস হত না। তারা মনে করছে ডিসেম্বর খুনি পলাতক স্বৈরাচার হাসিনা দেশে আসবে। এই দিবাস্বপ্নে বিভর হয়ে পড়েছে নিষিদ্ধ সংগঠের নেতাকর্মীরা। ওসি বলছে কামারগাঁ ইউপি এলাকায় মশাল মিছিল হয়নি জানতে চাইলে তিনি জানান, ইউপির ধানুরা চকসাজুড়িয়া এলাকায় মিছিল হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, কামারগাঁ ইউপি এলাকায় মশাল মিছিল হয়নি। নিয়ামতপুর এলাকায় হয়েছে। অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আব্দুস সবুর

Ads