প্রয়াত মফিজ উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
প্রয়াত মফিজ উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অবিভক্ত সরনজাই ইউনিয়ন পরিষদ ও চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মফিজ উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলের দিকে চান্দুড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো’র চেয়ারম্যান, মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, সাবেক আহবায়ক ফিরোজ কবির, রেজা মাস্টার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডিকো, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সি, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মন্ডল, রায়হান, মাহফুজুর রহমান রিমন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, জাহাঙ্গীর প্রমুখ।

শেষে প্রয়াত মফিজ উদ্দীনসহ মৃত্যুতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির বর্ষিয়ান নেতা মাওলানা আবুল কাশেম। এসময় ইউপির বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads