মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সংসদ সদস্য

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সংসদ সদস্য

মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা বৃহস্পতিবার ১৯ নবেম্বর সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২৫০ শয্যা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোযার হোসেন খান।

২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশিন ফকির। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, বিএমএ সভাপতি ডাঃ প্রফেসর আলিমুজ্জামান, শিশু চিকিৎসক বিএমএ সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হাই, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কামরুল হাসান, ডাঃ রবিউল ইসলাম প্রমুখ।

সভায় ডাঃ রোকনুজ্জামান হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সভায় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান চিকিৎসকদের মানবিক সেবায় নিজেদেরকে কাজ করার জন্য আহবান জানান।

সভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Ads