রৌমারীতে তহশিলদারের বিরুদ্ধে ফেসবুক আইডিতে অপপ্রচারের অভিযোগ

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
রৌমারীতে তহশিলদারের বিরুদ্ধে ফেসবুক আইডিতে অপপ্রচারের অভিযোগ

রৌমারী ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা শাহাদতের বিরুদ্ধে অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আইডিতে আমার ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, মানহানিকর ঘটনার বিষয়ে অভিযোগ উঠেছে আবুল হাশেমের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, আবুল হাশেম একজন মামলাবাজ (বর্তমানে তার ৩২ টি মামলা চলমান), ভুমি দস্যু, পরনিন্দাকারী ও অন্যের সামাজিক সম্মানহানিতে লিপ্ত ব্যক্তি।

তিনি অনৈতিকভাবে নিজের স্বার্থসংশ্লিষ্ট সুবিধা আদায়ের ব্যর্থ হলে প্রতিহিংসা পরায়ণ ও হেনউদ্দেশ্যে, ছবিসহ বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট লেখালেখির মাধ্যমে নিজের ফেসবুক আইডি এমএ হাশেম এপি থেকে মাতৃভূমি রৌমারী, রাজিবপুর, চিলমারী সাহায্য পোস্টের আসি, নামক ফেসবুক আইডিতে একটি পোস্ট প্রকাশ করেন।

আমার বিরুদ্ধে তিনি যাহা কিছু করছে আমি তার কিছুই জানি না। (ফেসবুক) সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন কর্মকান্ডের ফলে, সমাজে ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা হিসাবে দীর্ঘদিনের অর্জিত সুনাম সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।

তিনি আরোও অভিযোগ করে বলেন, অনুমোতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যামে ছবি ও নানা ধরনের লেখালেখি ফেসবুকে পোস্ট করায় চরমভাবে মানুষিক যন্ত্রনা, অপমান ও সামাজিক আত্মসম্মান প্রতিবেশী ও পরিচিতি জনদের নিকট মানক্ষুন্ন করা হয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক সম্মান নষ্ট করাসহ আমার ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টের মাধ্যমে মানহানি হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে এবং কোর্টে অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।

Ads