নওগাঁয় হেরোইন সহ মাদককারবারি গ্রেপ্তার

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
নওগাঁয় হেরোইন সহ মাদককারবারি গ্রেপ্তার

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা পুলিশ এর মাদক বিরোধী অভিযানে একশত গ্রাম হেরোইন সহ ইকরামুল হক (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মুল্য ১০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা দেড়টায় নওগাঁর সদর উপজেলার রজাকপুর ডানা পার্ক এলাকা থেকে একশত গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারি ইকরামুল হক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ভাটা এলাকার আবদুল মান্নানের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা যার, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলখানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করেছে। অভিযান চলমান থাকবে। মাদকবিরোধী অভিযানে তিনি জনগণের কাছ থেকে তথ্য এবং সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।

 

Ads