ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা একটু দেরিতে ঘুমোন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকেন কিংবা গোটা দেশবাসীর মধ্যেও যাদের কাজের চাপ, সংসারের চাপ, ব্যবসা-বানিজ্য বা কাজকর্ম শেষ করে ঘুমোতে দেরি হয়; তারা মধ্যরাতে রাত দুইটার পর জেনে যান একটি দুঃসংবাদ।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন থেকে মাঝরাতে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে; এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, ক্রিকইনফো যে নিউজ করেছে, সেটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপ খেলতে যাবে না?

এই খবরের সত্যটা জানতে গিয়ে জাগো নিউজের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একইরকম কথা বলেছেন যে, আমাদের সঙ্গে সে অর্থে আইসিসির এই বিষয়ে কোনো কথা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদমাধ্যমকে জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।

Ads