জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ সফর করবেন

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ সফর করবেন

াংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ সফর করবেন। শনিবার বিকেল তিনটায় সিরাজগঞ্জ সদর আসনে জামায়াতের প্রার্থী মো জাহিদুল ইসলামের পক্ষে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এই জনসভায় সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এরপর বিকেল চারটায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বিশাল পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

শুক্রবার বিকেলে সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভাস্থলে সংবাদ সম্মেলনে জামায়েত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ সদর কামারখুন আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম। জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। সিরাজগঞ্জ শহর জামাতের আমির মাওলানা আব্দুল লতিফ সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।