পিতার জন্য ধানের শীষে ভোট চাইছেন নিপুন রায় চৌধুরী

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
পিতার জন্য ধানের শীষে ভোট চাইছেন নিপুন রায় চৌধুরী

মাগুরা ২ মহম্মদপুর – শালিখা সংসদীয় আসনে পিতার জন্য ধানের শীষে ভোট চাইলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। মাগুরা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কণ্যা নিপুন রায় চৌধুরী শালিখা উপজেলার বুনাগাতী কলেজ মাঠে সোমবার বিকেল এক নির্বাচনী প্রচারনা সভায় বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানোর সুযোগ দেয়ার জন্য ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

এ সময় নিতাই রায় চৌধুরী, মোজাফফর হোসেন টুকু,আনিসুর রহমান মিল্টন, জাহাঙ্গীর আলম বাচ্চু, আখতার হোসেন, গোলাম আজম সাবু, মৈমুর আলী মৃধা মিথুন রায় চৌধুরীসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিপুন রায় চৌধুরী মঙ্গলবার সকাল থেকে মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকল কে কাজ করতে বলেন। তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

Ads