কুড়িগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
কুড়িগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার্কমী এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বয়সী লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। সকলকে সাথে নিয়ে আমি ইনসাফের উলিপুর ঘুরতে বদ্ধপরিকর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপি ও ইসলামি আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের সঙ্গে একত্বতা প্রকাশ করে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

শনিবার ০৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় জামায়াত প্রার্থী কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

যোগদানকৃতরা হলেন- হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার ,ইসলামি আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, সদস্য নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক কর্মী।

এ সময় হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমানসহ যোগদানকারীরা বলেন, দীর্ঘ সময় চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হলাম।

Ads