মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
মাগুরায় আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আজ রবিবার দুপুরে শহরের নোমানী ময়দানে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএএম রেঞ্জ কমান্ডার খুলনার নুরুল হাসান ফরিদী। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলার কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

খুলনা রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচনকালীন প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্রে সফলতার সাথে কাজ করবে।

মাগুরার ৩০১ টি কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য কাজ করবে। আনসার সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে প্রতিটি ভোটারদের সাথে ভালো আচরণ করবে আনসার সদস্যরা। এ নির্বাচনে আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

সমাবেশে মাগুরার ৪ উপজেলার ৩ হাজার ৯ শত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেয়।

Ads