সিরাজগঞ্জের ৯২৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম, জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জের ৯২৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম, জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা

রাত পোহালেই ভোট গ্রহণ। ইতিমধ্যে সিরাজগঞ্জের ৬ টি সংসদীয় আসনের ৯২৩ টি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ৯ টি উপজেলায় সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সিরাজগঞ্জের ৬ টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দীতা করছেন ৩৯ জন প্রার্থী।

জেলার ৯ টি উপজেলায় ১৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৩৭৪জন সেনা সদস্য, ৯৬ জন র‌্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ২ হাজার পুলিশ, ১২ হাজার আনসার সদস্য নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। পুলিশ সদস্যদের কাছে অন্তত ৩০০টি বডি ওর্ন ক্যামেরা থাকবে। পাশাপাশি ৪৫৯ টি ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

Ads