‘হ্যাঁ’ ভোট পড়েছে প্রায় পাঁচ কোটি ‘না’ ভোট পড়েছে প্রায় আড়াই কোটি

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
‘হ্যাঁ’ ভোট পড়েছে প্রায় পাঁচ কোটি ‘না’ ভোট পড়েছে প্রায় আড়াই কোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। তবে গণভোটের বিস্তারিত ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

 

Ads