মাগুরায় নবনির্বাচিত সংসদ সদস্যর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিনের সাঙ্গে সৌহার্দ্যপূর্ন সাক্ষাৎ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
মাগুরায় নবনির্বাচিত সংসদ সদস্যর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিনের সাঙ্গে সৌহার্দ্যপূর্ন সাক্ষাৎ

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার রাত ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দরি মাগুরাস্হ জেলা জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় মাগুরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিনসহ জেলা নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান ও উভয় উভয়ের মিস্টি মুখ করান।

সাক্ষাৎকালে মনোয়ার হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন,মোঃ আলমগীর হোসেন, আমিনুল ইসলাম খান পিকুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃনাদ।

এ সময় জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও মাগুরা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু,সদর উপজেলা আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস,পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক, জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেনসহ জেলা উপজেলা,জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় উভয় নেতারাই একসঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Ads