মাগুরায় রামনগর ঠাকুরবাড়ি এলাকায় শসার জমিতে বিষ প্রয়োগে ফসলের ব্যাপক ক্ষতি

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
মাগুরায় রামনগর ঠাকুরবাড়ি এলাকায় শসার জমিতে বিষ প্রয়োগে ফসলের ব্যাপক ক্ষতি

মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ি এলাকার দাড়িরমাঠের মাঝে স্বপন বিশ্বাসের পিতা – জগবন্ধু বিশ্বাসের শসার জমিতে উচ্চ মাত্রার আগাছা দমন করার জন্য যে বিষ প্রয়োগ করা হয় সেই ধরনের বিষ স্প্রে করে প্রয়োগ করে আসার গাছের ক্ষতি করা হয়েছে।

২০ ফেব্রুয়ারী শসার জমি থেকে কৃষক স্বপন বিশ্বাস ক্রন্দনরত অবস্থায় জানান, তার ১০০ শতাংশ শসার জমিতে ৪০০০ হাজার গাছের তাওয়া ছিলো বুধবার ১৮ ফেব্রুয়ারী অনুমান রাতের আধারে দূর্বৃত্তরা ফুল আসা এই শসার পুরো জমিতে বিষ প্রয়োগ করে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকার উপরে ক্ষতি করে দিয়েছে।

বিষয়টি আমি কছুন্দী ইউনিয়ন কৃষি ব্লক সুপারভাইজার তুষার বিশ্বাস কে অবগত করা হয়েছে। তখন তিনি প্রাথমিক চিকিৎসা হিসেবে নাটিবো ঔষধ স্প্রে করতে পরামর্শ দেন কিন্তু সেটা দিয়েও কোন কাজ হয়নি। তার এখন ব্যাপক আর্থিক ক্ষতি শিকার হতে গেলো। কেবা কারা এ কাজ করেছে তার বলতেন পারেনি ক্ষতিগ্রস্ত্র কৃষক।

Ads