পুঠিয়ার এক নারীর রহস্যজনক মৃত্যু

সাজেদুর রহমান, পুঠিয়া প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পুঠিয়ার এক নারীর রহস্যজনক মৃত্যু

রাজশাহী পুঠিয়ার পারশাহবাজপুর গ্রামে আব্দুল আজিজের স্তী পারুল (৩৮)নামের এক নারীর রহস্যজনক আত্মহত্যা করেছেন।

এলাবাসি সুত্রে জানাগেছে দেড় বছর আগে ধাদাস গ্রামের ওছির আলীর মেয়ের সঙ্গে আজিজের ২য় বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে তেমন ভালো সম্পর্ক ছিল না। মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এতে করে আজিজ তাকে তালাক দিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

কিছু দিন পরে গত ২দিন হল কালিমা পড়ে পারুলকে নিয়ে আসার পরে আজ ভোরে তার শয়নকক্ষে বৈদ্যুতিক পাখার সাথে আত্মহত্যা করেন। এবিষয়ে আজিজ বলেন, আমার বাড়িতে আগুন লাগার পর থেকে আমার মেয়েরা ঘরে একা থাকতে পারেনা। তাই সবাই একঘরেই খাকি।

আজ ভোরে সেহেরি খাবার পরে নামাজ পড়ার নামকরে অন্য ঘরে চলে যায়। অতিরিক্ত দেরি হতে দেখে আমি ঘরে গিয়ে দেখি ফ্যানের সাথে ঝুলে আছে।

এব্যাপারে পুঠিয়া থানার ওসি বলেন,খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই এর সঠিক তথ্য বলা যাবে।

Ads