বিরামপুরে ভাড়াটিয়ার ধর্ষণ মামলায় বাড়িওয়ালা গ্রেফতার

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
বিরামপুরে ভাড়াটিয়ার ধর্ষণ মামলায় বাড়িওয়ালা গ্রেফতার

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীর (৪৩) কে র‍্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুরথানার এসআই দুলু মিয়া জানান, বিরামপুর পৌর শহরের প্রফেসারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তাঁর বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

ওই ঘটনায় ধর্ষিতা নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার রাজশাহী থেকে হুমায়ুন কবীরকে র‍্যাব-৫ এর সহায়তায় গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামি হুমায়ুনকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Ads