ইসরায়েলে সাইরেনের পর সাইরেন; প্রতিটি ইরানি উৎক্ষেপণ ৮০টি স্থানে আঘাতের সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে’

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ইসরায়েলে সাইরেনের পর সাইরেন; প্রতিটি ইরানি উৎক্ষেপণ ৮০টি স্থানে আঘাতের সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে’

ইরানের খাতামুল আম্বিয়া (আ.) ঘাঁটির মুখপাত্র বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর হামলাগুলো এমন সুচারু বা চৌকস কৌশলে পরিচালনা করা হচ্ছে যে ইরানি প্রত্যেকটি শুটিং বা উৎক্ষেপণ ৮০টি বিভিন্ন স্থানে আঘাত হানার সমান পর্যায়ের ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, ইরানের সুপরিকল্পিত পর্যায়ক্রমিক পদক্ষেপগুলোর ফলে শত্রুদের পরাক্রম বা শক্তিমত্তার মেকি ও মিথ্যা মুখোশ খসে পড়ছে।

কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে ও অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের দখলে-থাকা অঞ্চলগুলোতে ইরানের কৌশলী-বুদ্ধিদীপ্ত হামলাগুলোর ফলে একের পর এক সাইরেন তথা বিপদ-সংকেতের ঘণ্টা বেজেই চলছে।

কর্নেল জুলফিকারি আরও বলেছেন, প্রত্যেক ঘণ্টা ও প্রত্যেক মিনিটে আমাদের সশস্ত্র বাহিনী ইচ্ছা করা মাত্রই ইরানি মারণাস্ত্রগুলোকে (ক্ষেপণাস্ত্র ও ড্রোন) এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ও অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের দখলে-থাকা অঞ্চলগুলোতে নিক্ষেপ করতে পারছে।

ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো অত্যন্ত পরিকল্পনা-মাফিক ও নির্ভুল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন সেনাদের ওপর আঘাত হানার জন্য ওঁত পেতে রয়েছে।

গত কয়েক দিন ধরে ইরানের এই ঘাঁটির পক্ষ থেকে বার বার বলা হচ্ছে যে ময়দানের অবস্থা লক্ষ্য করে জানা গেছে ইহুদিবাদী দখলদার শাসক-চক্র অধিকৃত অঞ্চলের ইহুদিবাদীদেরকে উত্তরাঞ্চলে ও কেন্দ্রীয় বা মধ্যাঞ্চলে আটকে রেখে ইসরায়েলি সেনাদের জন্য মানব-ঢাল তৈরি করেছে।

Ads