সাহস থাকলে হরমুজ প্রণালীর কাছে এসে দেখো: যুক্তরাষ্ট্রকে ইরান

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
সাহস থাকলে হরমুজ প্রণালীর কাছে এসে দেখো: যুক্তরাষ্ট্রকে ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরানে আগ্রাসনের সাথে জড়িত কোনো জাহাজের অধিকার নেই হরমুজ প্রণালী অতিক্রম করার।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি আগ্রাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, “যদি কোনো রকমের সন্দেহ থাকে তাহলে হরমুজ প্রণালীর কাছে এসে আমাদের শক্তির পরীক্ষা করে দেখতে পার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দেয়ার পরপরই তাংসিরি এই পাল্টা হুমকি দিলেন।

হরমুজ প্রণালিতে তেলবাহীসহ অন্য পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ার পর এবং বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ দেখা দেয়ার পর এই পাল্টাপাল্টি হুমকি এলো।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠিন আঘাত হানবে।

Ads