অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়িঘর পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়িঘর পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু

গতকাল ২৪শে মার্চ-২৬ মঙ্গলবার বিশিষ্ট কার্ডিওলজিস্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের গৃহ-পরিচালিকা বগুড়ার গাবতলী মহিষাবান পূর্ব আকন্দপাড়া গ্রামের মোছাঃ রশিদা বেগম সখী’র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়িঘর পরিদর্শন শেষে নগদঅর্থ প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

এসময় উপস্থিত ছিলেন মোছাঃ রশিদা বেগম সখী’র পিতা রফাতুল্লা আকন্দ, ভাই জামাল উদ্দিন, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, বিএনপি নেতা খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সদস্য আব্দুল মতিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলম, মহিষাবান ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, যুবদল নেতা লিটন মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, গত সোমবার রাতে বিদ্যুৎ এর সট-সাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ২টি ঘরসহ ঘরের ভিতরে থাকা সকল আসবাপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে করে তার পরিবারের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Ads