অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ( ২৩ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ড. আবদুল মঈন খান গত বুধবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা আগের দিনের তুলনায় স্থিতিশীল ছিল বলে জানিয়েছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Ads