আমতলীতে মাপে তেল কম দেয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

আব্দুল্লাহ আল নোমান, আমতলী প্রতিনিধি(বরগুনা)ঃ
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
আমতলীতে মাপে তেল কম দেয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

বরগুনার আমতলীতে মাপে তেল কম দেয়ার অভিযোগে রহমান ফিলিং স্টেশন এর মালিক কে ১০০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ।

গতকাল রবিবার বিকেলে আমতলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন । তিনি আমার দেশ কে জানান,” এক লিটার তেলের বদলে ৮০০ গ্রাম তেল বিক্রির অভিযোগে জরিমানা করা হয় ।

Ads