সিরাজগঞ্জের তৃতীয় দিনের মতো দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জের তৃতীয় দিনের মতো দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড

সিরাজগঞ্জের তৃতীয় দিনের মত দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনা পৌরসভার অধিবাসীদের জন্য পৌর ভবনে এবং অন্যদের জন্য সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব ভবনে এ ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা এই ফুয়েল কার্ড বিতরণ করা হবে।

যে সকল বাইকারদের সকল কাগজপত্র সঠিক আছে কেবল তারাই এই ফুয়েলকার সংগ্রহ করতে পারবেন আর ফুয়েল কার্ডের মাধ্যমে যেকোনো পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সরাসরি এ ফুয়েল কার্ড বিতরণ মনিটরিং করছেন।

অপরদিকে সিরাজগঞ্জ এর কাজিপুরে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে একই সাথে অবৈধ মজুদ করায় ১৭শ লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার করে বিক্রির জন্য পাম্পে পাঠিয়েছে। বিক্রির টাকা সরকারি কোষাগারের জমা দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

Ads