ধর্ষণ মামলায় প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম আটক

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
ধর্ষণ মামলায় প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম আটক

দিনাজপুরের হিলিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী সাথে অবৈধ সম্পর্ক ও ধর্ষণের অভিযোগে হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলার থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শফিউল ইসলাম হলেন রংপুর মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বাড়িতে গরুর চিকিৎসা করতে গিয়েছিলেন কর্মকর্তা সেখান থেকে পরিচয়। পরিচয় হওয়ার পর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার অফিসে ডেকে অবৈধ সম্পর্ক করে এই কর্মকর্তা। সবশেষ বিয়ের কথা বলে গতকাল শুক্রবার বিকেলে তার অফিসে ডেকে নিয়ে আবারও শারীরিক সম্পর্ক করে পরে বিয়ে না করে আমাকে বাসায় চলে যেতে বললে আমি থানায় এসে মামলা করি।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে বেশকিছু দিন থেকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক নারী। গতকাল ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন এরপর হাকিমপুর থানা পুলিশ অভিযুক্ত শফিউল ইসলামকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে আজ শনিবার দুপুরে হাকিমপুর থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Ads