‘ফুয়েল পাস’ অ্যাপ চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
‘ফুয়েল পাস’ অ্যাপ চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল

ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ চালু হওয়া রাজধানীর সাতটি পেট্রোল পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন সরবরাহ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি।

মঙ্গলবার বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সকাল থেকেই অতিরিক্ত অকটেন সরবরাহ করা হচ্ছে। এতে ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে।

এ সাতটি পাম্প হলো– আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন ও আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।

মোটরসাইকেল চালকদের ফুয়েল দেওয়ায় অ্যাপ ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়। পরে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় বিপিসি।

Ads