ঝিনাইদহে ৪১ তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ঝিনাইদহে ৪১ তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল

৪১ তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল কাজীপাড়া ফুলহরি মাদ্রাসা প্রাঙ্গনে মাওঃ সৈয়দ মোকাদ্দেস হোসেন পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডাঃ সৈয়দ ইমামুল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুজ্জামান, ডক্টর ফারুক হোসেন, সরকারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন হাফেজ মাওঃ হাবিবুল্লাহ, প্রভাষক ইউসুফ আলী, মাওঃ খোন্দকার মকলেচুর রহমান। বক্তাগণ বলেন কোরআন সুন্নাহ আলোকে জীবন পরিচালনার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে গরীব-দুস্থদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

Ads