তানোরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
তানোরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

রাজশাহীর তানোর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক এসআই(নিঃ) মাসউদ আলী,ও উপপরিদর্শকএসআই(নিঃ) উৎপল কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১।

আনারুল ইসলাম (৪২) কে আটক করা হয়। সে এসলামের পুত্র, তার বাড়ি সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামে, সাধারণ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ২। বিনয় চন্দ্র হলদার , সে নারায়ন চন্দ্র হলদারের ছেলে,তার বাড়ি তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামে। ৩। হারুন , সে মৃত সাবেদ, আলীর পুত্র, তার বাড়ি আমশো গ্রামে। একই গ্রামের ৪। মোঃ ধুলু,সে মফিজ উদ্দিনের পুত্র, অপরজন একই গ্রামের ৫। মাহাবুর, সে মৃত মনতাজের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস মাসুদ পারভেজ বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। “অপরাধ দমনে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Ads