যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। আইডিএফের হামলায় দেশটিতে একদিনে নিহত হয়েছে ৪১ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। আইডিএফের হামলায় দেশটিতে একদিনে নিহত হয়েছে ৪১ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা ৮ হাজারের বেশি।

পাল্টা জবাবে লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এদিকে, শান্তি আলোচনার জন্য দেওয়া ১৪ দফা প্রস্তাবে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি করেছে ইরান

Ads