তিতুমীর কলেজে তিন ছাত্রী বহিষ্কার নিয়ে উত্তাল ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
তিতুমীর কলেজে তিন ছাত্রী বহিষ্কার নিয়ে উত্তাল ক্যাম্পাস

হলে তিন ছাত্রীর সিট বাতিলকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। গতকাল মঙ্গলবার রাতে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা।
হলে তিন ছাত্রীর সিট বাতিলকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। গতকাল মঙ্গলবার রাতে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা।

অভিযোগ উঠেছে, তদন্ত ছাড়াই তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনো কথা বলেনি।

সাধারণ শিক্ষার্থীরা জানান, রাজনীতি মুক্ত ছাত্রী হলের দাবি জানিয়ে ছিলেন তারা। যে কারণে দর্শন বিভাগের তিন ছাত্রীকে সিট বাতিল করে হলত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। ওড়না ও মাস্কে মুখ ঢেকে বিক্ষোবে অংশ নেন শিক্ষার্থীরা। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

Ads