সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন কয়রার ১৩ মৌয়াল

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন কয়রার ১৩ মৌয়াল

সুন্দরবনের বনদস্যদের কাছ থেকে মুক্তিপণ দিয়ে খুলনার কয়রা উপজেলায় ১৩ জন মৌয়ালী বাড়ি ফিরেছেন। গতকাল শনিবার বিকেলে তারা বানিয়াখালি ফরেস্ট স্টেশনের এসে আশ্রয় নেন।

মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালরা হলেন, কয়রা উপজেলার কাটাখালি গ্রামের মৃত নওশের গাজীর ছেলে মোঃ হারুন গাজী ও আঃ গফুর গাজী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব সরদারের ছেলে শহিদুল ইসলাম, হরিপদ সরকারের পুত্র পরিমল চন্দ্র সরকার, কাটাখালী গ্রামের মৃত সতিশ সরকারের পুত্র চরণ সরকার, মৃত শমসের গাজীর ছেলে মালিক গাজী।

মৃত নওশের গাজীর চেলে আফতাব আলী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত হাজরা মন্ডলের পুত্র খোকন মন্ডল, মৃত বরদা কান্ত মন্ডলের পুত্র মহানন্দ মন্ডল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে কালাম গাজী, মৃত মেসের গাজীর পীর আলী গাজী ও খোদা বাক্স গাজী, কাটাখালি গ্রামের মৃত দেলোয়ার হোসেন গাজীর ছেলে হান্নান গাজী।

মৌয়ালীরা জানান, সুন্দরবনে মধু সংগ্রহ করতে বানিয়াখালি ফরেস্ট অফিস থেকে গত বৃহস্পতিবার (০৭ মে) পাস পারমিট নিয়ে সুন্দরবনে মধু কাটতে যায় এসব মৌয়ালীরা। ওইদিন বিকেল ৫টার দিকে শিবসা নদীর পূর্ব পাশে কুমড়ুখালী খাল সংলগ্ন এলাকা থেকে মৌয়ালীদেরকে আটক করে সুন্দরবনের দুলাভাই বাহিনী। পরে সুন্দরবনের ভিতরে একটি খালে তাদের নিয়ে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এসময় দুই নৌকায় থাকা নগদে ৪২ হাজার টাকা নিয়ে নেয়।

মৌয়ালীদেরকে চাপ সৃষ্টি করে বাড়িতে তাদের দিয়ে ফোন করিয়ে বিকাশ খরচসহ ৩৬ হাজার ৭০০ টাকা নিয়ে শনিবার ভোর ৪টার দিকে তাদের ছেড়ে দেয়। মৌয়ালীদের নৌকায় থাকা সকল জিনিসপত্র নিয়ে নেয়। পরে মৌয়ালীরা সুন্দরবন থেকে বানিয়াখালী ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, ঘটনাটি শুনেছি। মৌয়ালীদের সাথে কথা হয়েছে। তারা থানায় আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ads