ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে ধান উড়ানোর ফ্যানে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মজিবর খা (৫৫) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৪০)।

পারিবারিক সূত্রে জানা যায়, ধান পরিষ্কারের জন্য স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ফ্যানের বডিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে মজিবর বিদ্যুতায়িত হলে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী মোমেনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ads