ডিমলায় নারী ও শিশু নির্যাতন সহ বিভন্ন মামলায় গ্রেপ্তার তিন

আবু মোতালেব হোসেন, প্রতিনিধি (নীলফামারী) ঃ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
ডিমলায় নারী ও শিশু নির্যাতন সহ বিভন্ন মামলায় গ্রেপ্তার তিন

নীলফামারীর ডিমলায় নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরিফ ইসলাম আলাল (২৫)কে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ। গতকাল রোববার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ডিমলা বাজারের করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ ইসলাম আলাল উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মো. কছির উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই মো. তুহিন ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ ইসলাম, আলাল,বিপ্লব সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়ে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ।

Ads