খুলনায় পবিত্র ঈদুল আজহার উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
খুলনায় পবিত্র ঈদুল আজহার উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনাস্থ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট প্রধানগণের সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট সহ নগরীর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আজ বুধবার অদ্য ২০ শে মে দুপুরে কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে খুলনা জেলা পুলিশ সুপারসহ খুলনায় অবস্থিত পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট তথা নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, সিআইডি, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশ ইউনিট প্রধানগণের সাথে মতবিনিময় করেন, কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়!

সভাপতির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, এই শহর আমাদের সবার। এই শহর ও রাষ্ট্রকে সুন্দর ও নিরাপদ রাখতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে বিশেষ করে নৌ পথে কুরবানির পশু পরিবহন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ ও খুলনা জেলা পুলিশকে, সড়কপথে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনারোধে হাইওয়ে পুলিশকে।

রেলস্টেশন সমূহের নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে এবং বিভিন্ন টার্মিনাল ও গরুর হাট সমূহের নিরাপত্তায় এপিবিএনকে সর্তকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে স্ব স্ব ই ইউনিট প্রধানকে বিশেষভাবে অনুরোধ করেন।

সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। মতবিনিময় সভায় কুরবানির পশু ক্রয়-বিক্রয়, পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ।

বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তাসহ খুলনা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সভায় উপস্থিত খুলনা জেলা পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট তথা নৌ, হাইওয়ে, রেলওয়ে, শিল্পাঞ্চল, সিআইডি ও ট্যুরিস্ট পুলিশ ইউনিট প্রধানগণ ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

Ads