কুষ্টিয়ায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকায় ইঞ্জিন চালিত ট্রলির চাপায় আরিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে কবুরহাট শিমুলিয়া মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ইঞ্জিনচালিত ট্রলি মাঠে ধান নিতে যাওয়ার সময় রাস্তার ওপর থাকা শিশু আরিয়ানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে রাখে। নিহত আরিয়ান মাঠপাড়া এলাকার মামুনের ছেলে।

শিশু আরিয়ানের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া ট্রলি চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Ads