ডোমারে ট্রাক ও মিথিলা মুখোমুখি সংঘর্ষ নিহত-২

আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি (নীলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ
ডোমারে ট্রাক ও মিথিলা মুখোমুখি সংঘর্ষ নিহত-২

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটির কাওলা সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর জন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার অকুঞ্জ চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি ট্র্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা চালক মমিনুল ইসলাম নিহত হন। এসময় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।

ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সহ সংঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। পরে লাশ দুটি ডোমার থানায় নিয়ে আসা হয়।

 

Ads