হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

পবিত্র ঈদুল আযহা উৎযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারন সম্পাদক নাজমুল হক জানান, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে আজ ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টানা ৭ দিন বন্ধ শেষে ১ জুন সোমবার পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন সুত্রে জানা গেছে পবিত্র ঈদুল আযহা উৎযাপন উপলক্ষে হিলি বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট পথ দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

 

 

Ads