আরটিভির ঈদ একক নাটক “মিষ্টার লুই”

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
আরটিভির ঈদ একক নাটক “মিষ্টার লুই”

আর টিভির ঈদের একক নাটক “মিষ্টার লুই”। সকাল আহমেদের পরিচালনা এবং দয়াল সাহার রচনায় আর টিভির ঈদ নাটক একক নাটক “মিষ্টার লুই”।

সংক্ষেপে গল্প ঃ দিঘীপুর গ্রামের বিখ্যাত সুদখোর জামাল।
আসন থেকে সুদের মায়া বেশী। সকাল সন্ধ্যা কালেকশনে ব্যাস্ত থাকে। সুদের কিস্তি মিস করলেই কারো মোরগ। ভিটার দলিল। পোষা কবুতর সহ বাড়ী নিয়ে আসে। এভাবেই শ্বশুর আলতাফ মিয়া সুদের টাকা দিতে না পারায় শান্তি স্বরূপ মেয়ে সুমিকে বিয়ে করে জামান। সুমিও কম না। ভয়াবহ কৃপণ ও ছ্যাঁচড়ামির দরুন জামালের সামনে ঢাল হয়ে দাঁড়ায়।

মানুষের সাথে মিশতে চায় সুমি। সাহায্য করতে চায়। উল্টা জামাল। দূর দূরান্ত থেকে বিপদগ্রন্থ মানুষ জামালের কাছে আসে। সাহায্য প্রার্থনা করে। চড়া সুদে গ্রহনা বা দলিল বন্ধক রেখে মানুষকে টাকা দেয় জামান। অত্যাধিক শোষন ও কৃপনতার ফলে গ্রামের মানুষ জর্জেরীত হয়ে জনপ্রিয় মশা মিস্টার লুইয়ের নামে জামালের নাম করন করে।

জামালের মহান গুনের কথা যতই বলি, শেষ হবে না। সকালে ঘুম থেকে উঠেই আলমারী খুলে গচ্ছিৎ গহনার দিকে চায়। অতঃপর ব্রাশে অল্প একটু পেষ্ট মাখিয়ে ব্রাশ করে। প্রচন্ড কীপ্টা ও টাকার প্রতি মায়ার দরুন স্ত্রী সুমিকে বছরে মাত্র দুটি শাড়ি কিনে দেয়। শাড়ী কমদামী হওয়ায় ছয় মাসের মাঝেই তাহ। ছিড়ে যায়।

শারী পুরানো থাকায় লজ্জায় আশে পাশে তেমন বেরোতে পারে না সুমি। ঝন ঝন করে বাজে। সুমির থেকে মুক্তি পেতে নিজের সুদের আড়তে বসে থাকে জামাল।উক্ত গ্রামের বিখ্যাত মহিলা কমিশনার সালেহা বেগম। সুখে দুঃখে সকলের পাশে থাকে। তার কাছে যদি পাঁচটি বিচার আসে তিনটি থাকে জামালের নামে। লেনদেনে অসংগতি। চড়া সুদে কারবার। সুদ উসুল সহ বিভিন্ন কর্মকান্ড থেকে নিস্তার চায় জনগন। বিভিন্ন সময়ে জামালকে সাবধান করে সালেহা। অনুরোধ করে সুদের কারবার থেকে নিজেকে মুক্ত করার। জামান শোনে না। সদর্পে চালিয়ে যায় সুদের কাজ কারবার।

চিন্তায় পরে যায় সালেহ্য।
কিভাবে মানুষের উপকার করা যায়। কিভাবে মিষ্টার লুইয়ের থেকে গ্রামের মানুষকে রক্ষ্যা করা যায় ভাবতে থাকে। এলাকা বাসীর উপকারার্থে এমন কিছু করতে চায় যা দীর্ঘমেয়াদে সকলের উন্নতির কারন হয়। লুইয়ের অত্যাচার চলমান থাকে। রাত হয়। খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে যায় জামান। সকালে চোখ মেলে দেখে ঘরের মাঝে বন্ধী। দরজা চাপড়ায় খোলে না। চিৎকার দেয় খোলে না।

জানলা খুলেই দেখে, আশে পাশে কেউ নাই। ধুধু বিল। চিন্তায় পরে যায় জামান। মোবাইল আছে সিম নাই। খাবার নাই। মানুষ নাই। ঘাসের উপর রাখা আছে অনেক ১০০ টাকা ৫০ টাকার নোট। একটি পানির বোতল। জামান পানি খায়। অপেক্ষা করে। দরজা চাপড়ায়। চাপড়াতে চাপড়াতে মানুষ ডাকে। কেউ নেই। ক্ষুধা পায় জামালের। খালার উপরে সাজানো টাকার দিকে তাকায়। বিছানার নীচে তাকায় সেখানেও এক ব্যাগ ভর্তি টাকা। এভাবে দুই দিন বন্ধ ঘরে থাকার পর হাল ছেড়ে দেয় জামান। বুক ফেটে কান্না আসে জামালের। বার বার কৃত কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। জানলার দিকে চেয়ে চিৎকার করে বলে, আমি ভুল করছি। আমারে মাপ করে দেও আল্লাহ। আমি ভুল করছি।

সাথে সাথে দরজা খুলে যায়। অবাক হয়ে বারান্দায় দাঁড়ায় জামাল। উঠানে দাঁড়িয়ে সালেহা। জামানকে জিজ্ঞেস করে জীবনে কখনও লুইয়ের মতো মানুষের রক্ত যাবে কিনা? অনুতপ্ত হয় জামাল। সালেহার পাশে এসে দাঁড়ায় সুমি। জানায়, তোমার সুদের কারনা যারা যারা পরিবারের গহনা নিতে পারে নাই। ভিটে ছাড়া হইছে সকলের জিনিস আমি ফিরায় দিছি। তোমার হয়ে সকলের কাছে মাপ চাইছি, সবাই ক্ষমা করে দিছে। জামাল তার অপরাধের পরিমান অনুধাবন করে। সিদ্ধান্ত নেয় সুদ পরিত্যাগ করার। সুমি ও সালেহা খুশি হয়ে একে অপরের দিকে চায়। মিষ্টার লুই কে নিয়ে ব্রামের উদ্দেশ্যে আগায়। প্রচার হবে রাত ৭টা ৩০ মিনিটে: একক নাটক ‘‘মিস্টার লুই’’; অভিনয়ে: মোশারফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

Ads