হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

গতকাল বুধবার (২৮ মে) এক বিবৃতিতে আইডিএফ জানায়, বিস্ফোরকবোঝাই ড্রোন হামলায় নিহত সেনার নাম সার্জেন্ট রোতেম ইয়ানাই (২০)।

গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনই প্রাণ হারিয়েছেন বিস্ফোরক ড্রোন হামলায়।

সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের এক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোন সক্ষমতাকে ইসরায়েল সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে নেওয়াই এ অভিযানের লক্ষ্য।

এদিকে বৃহস্পতিবার ভোরে ইসরায়েল লেবাননের টাইর শহরে নতুন করে হামলা চালিয়েছে। শহরটি ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকার উত্তরে অবস্থিত।

Ads