গোপালগঞ্জে গরুর মাংস বিক্রিতে বাধা হিন্দু পুলিশের, কসাইয়ের চিঠি ঘিরে তোলপাড়

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
গোপালগঞ্জে গরুর মাংস বিক্রিতে বাধা হিন্দু পুলিশের, কসাইয়ের চিঠি ঘিরে তোলপাড়

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকায় গরুর মাংস বিক্রিতে বাধা ও কসাইকে হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে আলমগীর কসাই নামে এক মাংস ব্যবসায়ীর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন জমা দেন।

ভাইরাল হওয়া আবেদনে আলমগীর কসাই উল্লেখ করেন।তিনি মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে একটি ঘর ভাড়া নিয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর চাহিদা অনুযায়ী গরুর মাংস বিক্রি করে আসছেন।

তার অভিযোগ, গত শুক্রবার ১৫ মে দুপুরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব সেখানে গিয়ে তাকে গরুর মাংস বিক্রি বন্ধ করতে বলেন এবং এ সময় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর থেকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে দাবি করে আলমগীর কসাই আগের মতো মাংস বিক্রি সচল রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

Ads