কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামের এক গৃহবধু কে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আকাশের বিরুদ্ধে।

বুধবার (০৩ জুন) ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। তার ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে। তিনি হস্তশিল্পের কাজ করতেন।

নিহতের ছোট ভাই আবির জানান, আমার দুলাভাই আকাশ একজন মাদকাশক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত ১জুন আমার বাড়ি জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহারকৃত মোবাইল ফোন নিয়ে চলে আসে।

আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলা ভায়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারপিট করে এবং গলাটিপে শ্বাসরোধ করে ঘড়ের ডাবের সাথে ঝুলিয়ে আত্বহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের সঠিক বিচার চান নিহতের পরিবার।

এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিন্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Ads