ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে প্রত্যাহার

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সই করা এক আদেশে ঝিনাইদহের এসপি কে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

Ads