খুলনায় কে এমপি পুলিশের অপরাধ দমনের লক্ষ্যে যৌথ অভিযান চলমান

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
খুলনায় কে এমপি পুলিশের অপরাধ দমনের লক্ষ্যে যৌথ অভিযান চলমান

অভিযানের সার্বিক অগ্রগতি এবং উক্ত অভিযান কে আরো বেশি গতিশীল করার নিমিত্তে সংশ্লিষ্ট সকলকে, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদানঃ কেএমপি খুলনা মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য অপরাধ দমনের লক্ষ্যে যৌথ অভিযান চলমান রয়েছে। উক্ত অভিযান আরও গতিশীল ও কিছু গুরুত্বপূর্ণ কৌশল অবলম্বনের লক্ষ্যে আজ রোববার ০৭ জুন ০৩ টা ৩০ মিনিটে কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

সভায় পুলিশ কমিশনার চলমান যৌথ অভিযানের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেফতারে কোনো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত গ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, খুলনা মহানগরীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে চলমান অভিযান আরও জোরদার এবং অধিকতর কৌশল অবলম্বন করতে হবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রকে মহানগরীতে কোন প্রকার কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না এবং এ লক্ষ্যে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন তিনি।

পুলিশ কমিশনার মহোদয় আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং একই সঙ্গে নগরবাসীর সহযোগিতা কামনা করে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে সকলের প্রতি আহ্বান জানন। নগরীতে কোন সন্ত্রাসীদের কোন সংগঠন বা কোন বাহিনী থাকবে না, থাকবে একমাত্র পুলিশ বাহিনী।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি কমিশনারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads